আপনার অধিকার জানুন: নিরপেক্ষ শুনানির অনুরোধ দাখিল
যদি আপনার মনে হয় আপনার সন্তান পর্যাপ্ত বিশেষ শিক্ষা পরিষেবা পাচ্ছে না, তাহলে আপনি একটি নিরপেক্ষ শুনানির (impartial hearing) অনুরোধ করার অধিকার রাখেন। এই ওয়েবিনারে, আমরা নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিয়েছি, এবং আরও অনেক কিছু: নিরপেক্ষ শুনানি দায়ের করার আগে আপনার কী করা দরকার? আপনার সন্তানের প্রয়োজন সমাধানের জন্য অন্য কী কী উপায় আছে? একটি নিরপেক্ষ শুনানিতে আপনি কী আশা করতে পারেন? আপনি কীভাবে আপনার সন্তানের প্রয়োজন এবং আপনি যে প্রতিকার চান তা উপস্থাপন করবেন?